সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

রাজশাহীতে ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে গিয়ে পেটাল জামায়াত নেতা

রাজশাহীতে ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে গিয়ে পেটাল জামায়াত নেতা

রাজশাহীতে ছাত্রদল কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে নগরীর বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছাত্রদল কর্মী রবিউল ইসলাম আশিক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

আহত আশিক জানান, বুধপাড়া মোড়ে বসে থাকার সময় ৩০নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে একটি বাগানে নিয়ে যায় এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। তিনি বলেন, “ছাত্রদল করার কারণে কিছুদিন ধরে তারা আমাকে হুমকি দিয়ে আসছিল।”

আশিকের বড় ভাই রুবেল হোসেন অভিযোগ করে বলেন, কিছুদিন আগে এলাকায় বিএনপির পোস্টার-ব্যানার লাগানোর ঘটনায় ৩০নং ওয়ার্ড উত্তর শাখা কল্যাণ ফেডারেশনের সভাপতি রাকিবুল ইসলাম আশিককে গুলি করে হত্যার হুমকি দেয়। তিনি দাবি করেন, তারই ধারাবাহিকতায় আশিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত আশিককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে নিজের ফেসবুক পেজে তিনি আহত আশিক, তার ভাই রুবেল এবং নিজস্ব বক্তব্যসহ কয়েকটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তারা জামায়াত নেতা সোহেল রানার নেতৃত্বে এ হামলার অভিযোগ তোলেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে লিমন বলেন, “শুধুমাত্র ছাত্রদল করার কারণে আশিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আমরা এর জবাব দেব।”

এ বিষয়ে জামায়াত নেতা সোহেল রানা ও রাকিবুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ছাত্রদল কর্মীকে মারধরের ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন। তবে রাত ১২টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সম্পর্কিত খবর