সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / রাজনীতি
রাজনীতি

বড়াইগ্রামে ছাত্র শিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়াইগ্রামে ছাত্র শিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান


নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২৪ আগষ্ট) সকালে উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক মিলানায়তনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির বনপাড়া সাথী শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ মোহাইমিন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বনপাড়া সাথী শাখার সভাপতি বায়েজিদ বোস্তামী বাদলের সভাপতিত্বে এবং সেক্রেটারী আলামিন হোসেন আদিলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, পৌর আমীর মহি উদ্দিন মীর , নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু সাঈদ রনি প্রমুখ ‌। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট দুইশত বাইশ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্যাকেজ তুলে দেন অতিথিরা।

সম্পর্কিত খবর