সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo
ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আধিপত্য বিস্তার নিয়ে ককটেল বিস্ফোরণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি published:  ১১ জুলাই, ২০২৫, ১০:৫৯ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জিয়াউর রহমানের নেতৃত্বে প্রতিপক্ষ বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে শতাধিক ককটেল বিস্ফোরণ করা হয়। এরপর চালানো হয় ভাঙচুর ও লুটপাট। এর আগের দিন সন্ধ্যায় একই বাড়িতে ককটেল ছোড়া হয়।

স্থানীয়দের অভিযোগ, সরকারি চাল চুরির মামলাসহ বিস্ফোরক আইনের একাধিক মামলার আসামি জিয়াউর রহমান এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। সম্প্রতি মহানন্দা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দ্বন্দ্বের সময় প্রকাশ্যে অবৈধ অস্ত্র প্রদর্শন করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউপি সদস্য জিয়া প্রতিপক্ষকে ঘায়েল করতে আমবাগান ও ফসলি জমিতে ককটেল মজুত করেছেন। কিশোর গ্যাংয়ের সদস্যরাও এতে সক্রিয়। জিয়ার ছেলে রিশান ও স্কুলপাড়ার আমিরুল ইসলামকে এসব কিশোর গ্যাংয়ের অন্যতম নেতৃত্ব বলা হচ্ছে। তাদের কাছে বিদেশি অস্ত্রও রয়েছে বলে দাবি স্থানীয়দের।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘চরাঞ্চলের মানুষ উচ্ছৃঙ্খল। গ্রুপিংয়ের কারণে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার রাতে ককটেল বিস্ফোরণের খবর পেয়েছিলাম। তবে বৃষ্টির কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়নি। পরে ইসলামপুর ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি দেখে এসেছে। শুক্রবার সকালেও দুই পক্ষ মুখোমুখি হয়েছিল। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি এখন স্বাভাবিক।’