সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাণীনগরে মসজিদে ঝু’লছিল মাদ্রাসা ছাত্রের ম’র’দে’হ


কাজী আনিছুর রহমান রাণীনগর,নওগাঁ published:  ১১ জুলাই, ২০২৫, ১০:৪৫ পিএম

রাণীনগরে মসজিদে ঝু’লছিল মাদ্রাসা ছাত্রের ম’র’দে’হ

নওগাঁর রাণীনগরে মাদ্রাসার মসজিদ থেকে তামিম হোসেন (১০) নামে এক হিফজ বিভাগের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কালীগ্রাম ডাকাহার মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নিহত তামিম রাজশাহীর চারঘাট উপজেলার খড়েরবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে।


মাদ্রাসার শিক্ষক রিফাত হোসেন জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল তামিম। জুমার নামাজেও সে যায়নি। দুপুরে খাবারের পর তাকে পাওয়া যাচ্ছিল না। পরে মসজিদের ভেতরে তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।



ছাত্রদের ভাষ্য, তামিম সবার সঙ্গে হাসিখুশি থাকলেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা কেউই জানাতে পারেননি। মাদ্রাসার মহতামিম রেজুয়ানুল ইসলামও ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি।


রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।