সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহী যুবলীগ নেতা রনির অবস্থানের খবরে ভবন ঘেরাও


নিজস্ব প্রতিনিধি published:  ০২ জুলাই, ২০২৫, ০৪:৫১ পিএম

রাজশাহী যুবলীগ নেতা রনির অবস্থানের খবরে ভবন ঘেরাও

রাজশাহী নগরীর ভদ্রা এলাকার সান ভিউ অ্যাপার্টমেন্ট ঘিরে রেখেছে বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি, ভবনটির একটি ফ্ল্যাটে অবস্থান করছেন রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল মাসুদ রনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরে মহানগর ডিবি পুলিশের একটি টিম ওই ভবনে তল্লাশী করে।

বিএনপি নেতাদের ভাষ্য, মঙ্গলবার সন্ধ্যায় রনি ওই ভবনে প্রবেশ করেছেন- এমন তথ্য দিয়েছেন ভবনের নিরাপত্তাকর্মীরা। এরপর থেকেই ভবনটি নজরদারিতে রেখেছেন তারা।

যুবদলের এক নেতা জানান, সান ভিউ অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট রাজশাহী মহানগর যুবলীগের এক নেতার ভাইয়ের মালিকানাধীন। ধারণা করা হচ্ছে, সেখানেই অবস্থান করছেন রনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ জুন রাজশাহী মহানগর যুবলীগের নতুন কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবলীগ। এতে মনিরুজ্জামান খান মণিকে সভাপতি এবং তৌহিদ আল মাসুদ রনিকে সাধারণ সম্পাদক করা হয়। গত বছরের ৫ আগস্টের পর রনির বিরুদ্ধে হত্যাসহ ডজনখানেক মামলা হয়।