সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি : তামান্না


স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ   published:  ১৬ জুন, ২০২৫, ০২:৪১ এএম

আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি : তামান্না

বলিউডের আইটেম গানে ঝড় তোলার জুড়ি নেই তামান্না ভাটিয়ার। তার উষ্ণ গড়ন আর নাচের তালে কেঁপেছে অসংখ্য দর্শক। কিন্তু তার রূপের মোহে দর্শক কাবু হওয়ার আগেই নিজের শরীরের প্রেমে পড়েছেন তামান্না! শুধু তাই নয়, প্রকাশ করলেন কিছু গোপন অভ্যাসও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘আমি সত্যিই আমার শরীরকে ভালোবাসি। কাজের ব্যস্ত দিনের শেষে গোসলের সময় আমি শরীরের প্রতিটি অংশকে স্পর্শ করে ধন্যবাদ জানাই। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু আমি জানি প্রতিদিন সে কীভাবে আমাকে সহ্য করে।’ তামান্না আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন ছিপছিপে শরীর মানেই সুন্দর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছেন, সৌন্দর্য বা আত্মসম্মান শুধু শরীরের মাপে আটকে থাকে না। তামান্না বলেন, ‘একটা সময় ছিল যখন আমি ভাবতাম ছিপছিপে চেহারা হলেই আমি সুন্দর। কিন্তু পরে বুঝলাম, ওটা আসলেই আমাকে ভালো অনুভব করাতো না। সুন্দর লাগার অনুভূতি আসলে আমার ওজনের ওপর নির্ভর করত না।’ তামান্নাকে সম্প্রতি দেখা গেছে ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে। যেখানে তার সহ-অভিনেতা ছিলেন অবিনাশ তিওয়ারি ও জিমি শেরগিল।