সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

পোরশায় দুই বন্ধুর জীবন কেড়ে নিল বেপরোয়া ট্রাক্টর


পোরশা (নওগাঁ) প্রতিনিধি published:  ২৪ এপ্রিল, ২০২৫, ০৮:৫৫ পিএম

পোরশায় দুই বন্ধুর জীবন কেড়ে নিল বেপরোয়া ট্রাক্টর

নওগাঁর পোরশায় নাজমুল হক সুমন(২১) ও আজিম উদ্দিন(২৩) নামের দুই বন্ধুর জীবন কেড়ে নিয়েছে বেপরোয়া মাটিবাহী ট্রাক্টর। নিহত নাজমুল হক সুমন উপজেলার নিতপুর পুরাতন পাড়ার মজিবর রহমানের ছেলে ও আজিম উদ্দিন একই এলাকার মোতাহারের ছেলে।


জানা গেছে, গত বুধবার ১২টার পর তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে উপজেলার সুতরইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় তারা নিতপুর-সারাইগাছী সড়কের বড় ব্রিজ এলাকায় পৌঁছিলে ইট ভাটার রাস্তা হতে হঠাৎ করে একটি মাটিবাহী ট্রাক্টর বেপরোয়া গতিতে মেইন সড়কের উপর এসে উঠে পড়ে।


এতে মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে নিহত হন নাজমুল হক সুমন। আহত অবস্থায় আজিম উদ্দিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দিবাগত রাত ১১টায় তিনিও মারা যান।


এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।