সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

মোহনপুরে ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন


মোহনপুর ( রাজশাহী) প্রতিনিধি published:  ২০ এপ্রিল, ২০২৫, ১১:৪১ পিএম

মোহনপুরে ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাজশাহীর মোহনপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপি উপজেলার ৪টি ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় নিয়ম মেনে ইটভাটা পরিচালনা না করায় এজিআই ও জেএসটার নামক ২ টি ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এএমএম নামক আরো ২ টি ভাটা মালিককে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, থানার এএসআই খালেদসহ পুলিশ ও আনসার সদস্যরা।


রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, মোহনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতেও সকল উপজেলায় এই অভিযান চলবে।