সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo
ছক্কায় শুরু, আউট হয়ে কান্না

১৪ বছর বয়সীর ব্যাটিং শো'য়ের ম্যাচেও হারল রাজস্থান


অনলাইন ডেস্ক : published:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:৪৩ পিএম

১৪ বছর বয়সীর ব্যাটিং শো'য়ের ম্যাচেও হারল রাজস্থান

এইডেন মার্করামের বলে স্টাম্প আউট হয়ে বৈভব সূর্যবংশী যখন ডাগআউটে ফিরছেন তখন তার চোখ ছলছল। যা এড়ায়নি ক্যামেরার সূক্ষ্ম লেন্সও। হেলমেট খুলে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে চোখ মুছতে মুছতে সাজঘরে ফিরলেন। হঠাৎ দেখলে মনে হবে, অল্পের জন্য বুঝি শতরান হাতছাড়া হয়েছে। কিন্তু সাকুল্যে করেছেন ৩৪ রান। বল খেলেছেন ২০টি। কিন্তু ছোট্ট এই ইনিংসটি দিয়েই যে বড়দের ক্রিকেটে নিজেকে জানান দিলেন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হওয়া ১৪ বছর বয়সী এই তরুণ ভারতীয় ব্যাটার। ৩৪ রানের ছোট ইনিংসেই নিজের জাত চিনিয়ে ফেলেছেন বৈভব। বুঝিয়ে দিলেন, সে লম্বা রেসের ঘোড়া। বৈভব ভালো খেললেও জয়ে ফিরতে পারল না রাজস্থান। জেতা ম্যাচ লখনৌ সুপার জায়ান্টসের কাছে ২ রানে হেরে গেছে তারা।

জয়পুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮০ রানের পুঁজি পেয়েছিল লখনৌ। দলের হয়ে ৪৫ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন মার্করাম। এ ছাড়া শেষ দিকে আয়ুশ বাদোনির ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৫০ রান। তাতে স্কোরটাও চ্যালেঞ্জিং হয়েছে। যা শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হলো লখনৌর বোলারদের কল্যানে। 

dhakapost

আগের ম্যাচে চোট পাওয়ায় এই ম্যাচে খেলেননি রাজস্থান অধিনাক সঞ্জু স্যামসন। ফলে রাজস্থানের দরকার ছিল এক ওপেনার। ১৪ বছর ২৩ দিন বয়সী বৈভবের ওপর ভরসা দেখায় রাহুল দ্রাবিড়ের দল। তবে প্রথম ম্যাচে ফিল্ডিং করতে হয়নি তাকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে শুধু ব্যাট করেন। আর নিজের অভিষেক ম্যাচেই যেভাবে ব্যাট চালালেন তাতে পরের ম্যাচগুললোতে তাকে প্রথম একাদশের বাইরে বসিয়ে রাখা কঠিন। ১৮১ রান তাডা করতে নেমে নিজের অভিষেক ম্যাচে শার্দূল ঠাকুরের প্রথম বলেই কভারের উপর দিয়ে বল বাউন্ডার ছাড়া করেন বৈভব। পরের ওভারে আবেশ খানের বলে আরও একটা ছক্কা। আগেরটা কভারের উপর দিয়ে হলে এটা সোজা বোলারের মাথার উপর দিয়ে। প্রথম চার বলেই তার জোড়া ছক্কা ঘোষণা করে দিল, ভারতীয় ক্রিকেটের ‘বৈভব’ হয়ে ওঠার সব গুণ তার মধ্যে রয়েছে।

তবে সুযোগও দিয়েছে বৈভব। তার একটি ক্যাচ পড়েছে। দু’বার ক্যাচের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু তার ব্যাট থামেনি। পেসার, স্পিনার সবার বিরুদ্ধে বড় শট এসেছে। শেষমেশ মার্করামের এক ডেলিভারিতে স্তব্ধ হয়ে যায় গ্যালারি। মার্করামের যে বলটিতে বৈভব আউট হয়েছে সেটিও কভারের উপর দিয়ে খেলতে গিয়েছিল সে। কিন্তু বল ঘুরে যাওয়ায় ব্যাটে লাগেনি। শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পারায় পা সময়ে মাটিতে নামাতে পারেনি। ততক্ষণে স্ট্যাম্পিং।

dhakapost

২০ বলে ৩৪ রানের ইনিংসে দু’টি চার ও তিনটি ছক্কা মেরেছেন বৈভব। যতক্ষণ ক্রিজে ছিলেন রাজস্থানকেও রান তাড়ায় নির্ভার মনে হচ্ছিল। ৮৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় রাজস্থান। সেখান থেকেও শেষ পর্যন্ত লক্ষ্য তাড়া করতে পারেনি তারা। শেষ ওভারে জয়ের সমীকরণ মেলাতে মাত্র ৯ রান দরকার ছিল। হাতে তখনো ৫ উইকেট। উইকেটে তখন বিধ্বংসী ব্যাটার শিমরান হেটমায়ার। টি-টোয়েন্টিতে হরহামেশা এ লক্ষ্য তাড়া করা যায়। 

তবে এদিন লখনৌ পেসার আবেশের বলের কোনো জবাব ছিল না রাজস্থানের ব্যাটারদের কাছে। হেটমায়ারকে ফিরিয়ে নিশ্চিত হারের ম্যাচটা ছিনিয়ে আনলেন আবেশ। শেষ ওভারে মাত্র ৫ রান দিলেন। ৪ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হলেন।