সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

আরএমপির অভিযানে আ.লীগ ও যুবলীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৭


নিজস্ব প্রতিবেদক published:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:৩১ এএম

আরএমপির অভিযানে আ.লীগ ও যুবলীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৭

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৭ জন গ্রেপ্তার হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৫ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং অন্যান্য অপরাধে ১০ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মো: শামীম রেজা (২৭) ও মো: শাহরিয়ার সুজন (৩৬)। আওয়ামী লীগ কর্মী শামীম রেজা রাজশাহী জেলার বাগমারা থানার বারুইপাড়ার মো: সাইদুর রহমানের ছেলে। যুবলীগ কর্মী শাহরিয়ার সুজন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনী এলাকার মৃত মন্টু লায়েকের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।