সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার


কাজী আনিছুর রহমান রাণীনগর,নওগাঁ published:  ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:৩৯ পিএম

রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

 নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী স্বপন শেখ (২১) কে গ্রেফতার করেছে। বুধবার রাতে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,মাদক মামলার পলাতক আসামী স্বপন বাড়ীতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে স্বপন শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতার স্বপনের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ছিল। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।