সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

পোরশায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ও বীজ বিতরণ


ডি.এম রাশেদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি published:  ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:২৯ পিএম

পোরশায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

নওগাঁর পোরশায় বসত ভিটায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ও চাষীদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ছাওড় ইউপির বলদাহার বরেন্দ্র সিসিআরসি অফিসে বেসরকারি সংস্থা সিসিডিবি’র পিসিআরসিবি-২ প্রকল্পের আয়োজনে উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহিন আখতার ও উপ-সহকারি কৃষি অফিসার আকমাল হোসেন। 



এসময় উপস্থিত ছিলেন সিসিডিবি’র উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপন, ফিল্ড অর্গানাইজার সুজাতা টপ্য, হেমন্ত পাহান, রুনু আক্তার ও সাপোর্ট স্টাফ টাউন দেবশর্মা। প্রশিক্ষণে কৃষকদের কীটনাশক ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে বসত ভিটায় বিভিন্ন ধরনের সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ৪৫জন চাষীদের মাঝে লাল শাক, পুঁইশাক, লাউ, মিষ্টি কুমড়া ও ঢেঁড়সসহ বিভিন্ন জাতের সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।