সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

গোদাগাড়ীর চড়কপূজায় ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মিলনমেলা


নিজস্ব প্রতিনিধি published:  ১৫ এপ্রিল, ২০২৫, ০৯:০৪ পিএম

গোদাগাড়ীর চড়কপূজায় ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মিলনমেলা

রাজশাহীর গোদাগাড়ীর পাইতাপুকুর মাঠে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব চড়কপূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সেখানে সোমবার মেলা বসে। ক্ষুদ্র নৃগোষ্ঠির জনগণসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন পাতা ঘুড়ানো দেখার জন্য মেলায় যান। চড়কপুজা মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি, গোদাগাড়ী উপজেলা বিএনপির সদস্য ও রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।

মেলা উদ্বোধনকালে সুলতানুল ইসলাম বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন ক্ষুদ্র নৃগোষ্ঠিসহ সকল শ্রেণি পেশার মানুষ শান্তিতে বসবাস করেন। তাই আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থেকে ধাণের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, চড়কপূজা ক্ষুদ্র নৃগোষ্ঠিসহ সনাতন ধর্মের লোকের একটি অন্যতম উৎসব। এই উৎসব যাতে প্রতিবছর সুন্দরভাবে আয়োজন করা যায় এ জন্য তার পক্ষ থেকে সহযোগিতা থাকবে।

ছয়ঘাটি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের আয়োজনে এবং মঙ্গলা মার্ডির সভাপতিত্বে পহেলা বৈশাখ উপলক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠির ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিবিভিওর প্রকল্প সমন্বয়কারী আরিফুল ইসলাম ইথার, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক সাইফুল ইসলাম হীরক, বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিবিভিওর অফিস ইনচার্জ নিরাবুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, জেলা যুবদলের সদস্য ইনসান আলী, তারেক জিয়া প্রজন্ম দলের রাজশাহী জেলার সহ-সভাপতি গোলাম মোর্তুজা দুলাল, ছয়ঘাটি রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধির সরেন, গোদাগাড়ী পৌর যুবদল নেতা সাবিয়ার রহমান মিল্টন, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান তুষার প্রমূখ।