সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বৃদ্ধকান্ডে হঠাৎ স্তব্ধ আড়ানী রেল স্টেশন


নিজস্ব প্রতিনিধি published:  ১৫ এপ্রিল, ২০২৫, ০৮:৫৭ পিএম

বৃদ্ধকান্ডে হঠাৎ স্তব্ধ আড়ানী রেল স্টেশন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে এক বৃদ্ধ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

নিহত বৃদ্ধর নাম রুহুল আমিন (৬০)। তিনি উপজেলার মাঝপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রুহুল আমিন সকাল থেকে স্টেশনে অবস্থান করছিলেন। একা একা বসে থাকা, লাইনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এবং অস্বাভাবিক আচরণে বিষয়টি নজরে আসে অনেকের। বিকেলে ট্রেন আসার ঘণ্টা বাজানোর ঠিক পূর্বমুহূর্তে পূর্ব দিকের প্ল্যাটফর্মে অবস্থানরত রুহুল আমিন হঠাৎ করে লাইনের পাশে গিয়ে দাঁড়ায়। ট্রেন আসতেই হঠাৎ লাইনের ওপর গিয়ে শুয়ে পড়ে। মুহূর্তেই তিনি ট্রেনের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।