সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃ(ত্যু)


নিজস্ব প্রতিনিধি published:  ০৮ এপ্রিল, ২০২৫, ০৭:৫৬ পিএম

রাজশাহীতে সড়ক দু’র্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃ(ত্যু)

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার অন্তর্গত উত্তর নওদাপাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তির ম(রদেহ) উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোর ৫টা থেকে ৬টার মধ্যে তারা রাস্তায় একজন বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে তাৎক্ষণিকভাবে থানায় খবর দিলে পুলিশ এসে ম(রদেহ) উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরেই তাকে শাহমখদুম থানাধীন আমচত্বর এলাকায় মাছের আরতের সামনে ঘোরাফেরা ও শুয়ে থাকতে দেখা গিয়েছিল। মৃত্যুর সময় তার পরনে ছিল একটি চেকের ফুলহাতা টি-শার্ট এবং সাদা পায়জামা।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে।