সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আ’ঘাতে হোটেল শ্রমিক নি’হত, আটক ১


জয়পুরহাট প্রতিনিধি published:  ০৭ এপ্রিল, ২০২৫, ০৪:১১ এএম

জয়পুরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আ’ঘাতে হোটেল শ্রমিক নি’হত, আটক ১

 জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রডের আঘাতে জাহিদ হাসান (৪৫) নামে এক  হোটেল শ্রমিক নিহত হয়েছে।  রবিবার সকালে  নতুনহাট এলাকায়  কুসুম সুইটস  হোটেলে এ ঘটনা ঘটে। এঘটনায় শাহিন নামের অপর এক  হোটেল শ্রমিক কে আটক করেছে পুলিশ।

নিহত জাহিদ হাসান  ফরিদপুরের নগরকান্দা থানার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।

আটক শাহিন (১৯) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রায়পুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুর আলম জানান, জাহিদ ও শাহিন দুজনেই কুসুম সুইটস  হোটেলের শ্রমিক ছিলেন। হোটেল চলাকালে হোটেল শ্রমিক জাহিদ  সাথে পরটা ভাজা নিয়ে অপর শ্রমিক শাহিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহিন তার মাথায় পরটা ভাজা লোহাররড  দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে জাহিদ লুটিয়ে পড়েন।

পরে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে  নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় বিকেলে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যাম। জাহিদকে হত্যার অভিযোগে পুলিশ হোটেল শ্রমিক শাহিনকে  আটক করেছে।