সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহীতে ছাদ থেকে পড়ে আমেরিকা প্রবাসী নারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক published:  ০৭ এপ্রিল, ২০২৫, ০৪:০৬ এএম

রাজশাহীতে ছাদ থেকে পড়ে আমেরিকা প্রবাসী নারীর মৃত্যু

রাজশাহীতে বহুতল ভবন থেকে পড়ে ফারিহা নাজনীন রিসতা (৩৫) নামে আমেরিকা প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে নগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেখানকার একটি বিল্ডিংয়ের আটতলা থেকে তিনি পড়ে যান।


নিহত রিসতা এই ভবনের সাততলায় মায়ের সাথে থাকতেন। কয়েক মাস আগে তিনি দেশে আসেন। তবে পুলিশ বলছে, ফারিহার মানসিক সমস্যা ছিলো। ফারিহার বড় বোন ও বাবা প্রবাসী। মা, ছোট বোন ও ছোট বোনের জামাই রাজশাহীতে থাকেন।


মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক পরিবারের বরাত দিয়ে জানান, ফারিহা বুয়েটে পড়ালেখা শেষ করে আমেরিকা পাড়ি জমান। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। সম্প্রতি দেশে এসে মা ও বোনের সঙ্গে রাজশাহীতে নিজেদের ফ্লাটে থাকতেন। রোববার তিনি ছাদে উঠলে সেখান থেকে ভবনের সামনের সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।


তিনি আরও জানান, ফারিহা মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা চলছিল। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ অসাবধানতা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।