সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বেনাপোল গোলাম রসুল রামদা সহ আটক


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি published:  ২৯ মার্চ, ২০২৫, ০৮:০২ এএম

বেনাপোল গোলাম রসুল রামদা সহ আটক

যশোরের বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি গোলাম রসুলকে রামদা, গাছি দা ও গাঁজা সহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ।

বৃহস্পতিবার ২৮মার্চ মধ্যরাতে রঘুনাথপুর পশ্চিমপাড়ার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। আটক রসুল ওই গ্রামের ইয়ান নবীর ছেলে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই রাশেদুজ্জামান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে তাদের কাছে খবর আসে রসুল নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষনিক পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হন। এসময় রসুল পালাতে যেয়ে ব্যর্থ হন। পরে তার বালিশের নিচ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার খাটের তোষকের নিচ থেকে একটি রামদা ও দুইটি দা উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুইটি মামলার পর রসুলকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।#