সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বেনাপোলে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি published:  ২৮ মার্চ, ২০২৫, ০৫:৩৫ এএম

বেনাপোলে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বৃহস্পতিবার সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদে বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার ওষুধ, শাড়ি, তৈরি পোশাক, আতশবাজি, পুরাতন অ্যানড্রয়েড মোবাইল ফোন, মোটরসাইকেলের ইঞ্জিন হেড এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।


জব্দকৃত পণ্যের মূল্য এক কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।


তিনি আরও জানান, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।


মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ চোরাকারবারিদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।