সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ছাত্রনেতা বিশাল


নিজস্ব প্রতিবেদক published:  ২৭ মার্চ, ২০২৫, ১১:০৩ পিএম

অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ছাত্রনেতা বিশাল

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে যখন কেনাকাটায় ব্যস্ত বিত্তবানরা, ঠিক তখনই অভাবের তাড়নায় পুরোনো পোশাকেই ঈদ কাটাতে হয় দরিদ্র মানুষদের। সেই দরিদ্র মানুষগুলোর দুয়ারে গিয়ে ঈদ উপহার স্বরূপ শাড়ী ও পান্জাবি তুলে দিলো বোয়ালিয়া থানা ছাত্রদল। 

বুধবার (২৬ মার্চ) বিকেলে নগরীর হেতেম খা গোরস্থান সংলগ্ন এলাকায়  বোয়ালিয়া থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল হোসেনের উদ্যোগে শতাধিক মানুষের হাতে এ ঈদ উপহার তুলে দেন তারা।




ঈদ উপহার বিতরণ শেষে নেতৃবৃন্দ বলেন, ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করতেই আজকের এই আয়োজন। আগামীতে এমন মানবিক কাজের সাথে সম্পৃক্ত থাকারও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল হোসেন রানা, ১৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মন্ডল, নিউ গভ: ডিগ্রি কলেজের ছাত্রনেতা শাহরিয়ার তাসিব, ৯ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদ রহমান শুভ সহ অন্যান্যরা।