সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

ঈদ করা হলো না বাবা মেয়ের- বাড়ি যাওয়ার পথেই ঝড়ে গেল প্রাণ


স্টাফ রিপোর্টার published:  ২৭ মার্চ, ২০২৫, ০৮:১৭ পিএম

ঈদ করা হলো না বাবা মেয়ের- বাড়ি যাওয়ার পথেই ঝড়ে গেল প্রাণ

নাটোরের লালপুরে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান গোধড়া বাজার এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাবা ও শিশু মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ১০:৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—বগুড়া সদর উপজেলার কৈপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শাহারিয়ার শাকিল (৩৫) ও তার দুই বছরের মেয়ে সামাইরা খাতুন।

আহতদের মধ্যে রয়েছেন নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনি (২৬) এবং প্রাইভেটকারের অজ্ঞাতপরিচয় চালক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহত আয়শা আক্তার রুনি পাটোয়ারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর চালককে পাঠানো হয়েছে নাটোর সদর হাসপাতালে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যশোর থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তার পাশে থাকা একটি বাবলা গাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।