বাংলাদেশ, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
logo

বেগম খালেদা জিয়ার কামনায় রাজশাহীতে দোয়া-মাহফিল


নিজস্ব প্রতিবেদক published:  ১৮ মার্চ, ২০২৫, ০৬:৪৬ এএম

বেগম খালেদা জিয়ার কামনায় রাজশাহীতে দোয়া-মাহফিল

সিয়াম সাধনা ও ইবাদত বন্দীগীর মাস মাহে রমজান। এ মাস দোয়া কবুলের মাস। হিংসা বিদ্বেস ভুলে একত্রিত হওয়ার মাস। তাই এলাকার শতাধিক মানুষের অংশগ্রহনে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকেলে নগরীর কেন্দ্রীয় উদ্যানের মূল ফটকের সামনে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী খুনি হাসিনার নাম শুনলে মানুষের প্রান ভয়ে কেঁপে উঠতো। কারন তিনি সব থেকে খারাপ শাসক। তিনি সকল স্বৈরাচারকে পেছনে ফেলে এসেছে। অথচ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাম শুনলে মানুষ দোয়া করে এবং হাসে। কারন তিনি মাদার অব ডেমোক্রসি। গণতন্ত্রের মানষ কণ্যা। তিনি জণগণকে সর্বদা ভালবাসেন। সকল ষড়যন্ত্র ও নির্যাতন উপেক্ষা বেগম জিয়া দেশে থেকেছেন। কোনভাবেই তিনি পালিয়ে যাননি।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিপদ দেখলেই পালিয়ে যেত। এবার চিরতরে পালিয়ে গেছে। তবে তাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে বলে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সৃস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বেগম জিয়ার বড় ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই পথে হাঁটছেন। তিনি সুুদুর লন্ডনে থেকে বাংলাদেশের কাজ করছেণ। দলের কাজ করছেন। দীর্ঘ সতের বছর আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। যার ফল হচ্ছে গত বছরের জুলাই- আগস্ট এর পরি সমাপ্তি। ছাত্র-জনাত একতাবদ্ধ হয়ে আন্দোলন করে খুনি হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, অন্তবর্তী কালীন সরকার সে সময়ে ক্ষমতায় আসলেও সাত মাসে তেমন কোন অগ্রগতি করতে পারেনি। এজন্য তিনি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্যাতিত সরকারের হাতে শাসন ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান মিনু।

রাজপাড়া থানা মৎস্যজীবী দলের সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, ৬ নং ওয়ার্ড সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, ১ নম্বরে একটা সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, বিএনপি নেতা আবু আহমেদ লালটু, বিএনপি নেতা মোস্তাক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম বাবলু, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি , সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল।