সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বাগাতিপাড়ায় দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত


রাসেল শেখ বিশেষ প্রতিনিধি published:  ১৭ মার্চ, ২০২৫, ০৮:১০ পিএম

বাগাতিপাড়ায় দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ১৭ মার্চ) সকালে উপজেলার বিহরকোল মোড় এলাকায়  কিশোরী- কিশোর ও ভূমিহীন সংগঠন এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ মিছিলটি বিহাড়কোল মোড় প্রদক্ষিণ করে বাগাতিপাড়া মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়ে ওই স্থানেই প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মীরা বেগম, ইউনিয়ম কমিটির সভাপতি আলতাব হোসেন, কিশোরী কন্যা আহসিনা ইসলাম মিথিলা ও হুমাইরা, নিজেরা করি সংস্থার কর্মী শাহামিস বিউটি প্রমুখ।