সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আটক


রাসেল শেখ বিশেষ প্রতিনিধি published:  ১৭ মার্চ, ২০২৫, ০৮:০৬ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আটক
অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নাটোরের বাগাতিপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল ইসলাম গকুলকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার ফাগুয়াড়াদিয়াড় ইউনিয়নের স্যানালপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অহিদুল ইসলাম গকুল নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই এবং নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।