সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

লালমোহনে ইসলামি আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার


মো. মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি published:  ১৬ মার্চ, ২০২৫, ১০:৩৮ পিএম

লালমোহনে ইসলামি আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার

ভোলার লালমোহনে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১৬ মার্চ) বিকালে লালমোহন উত্তর বাজারের কাশফুল রুপটপ চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আহবায়ক মাও: মুফতি আলী আজগর মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাও: মুহাম্মদ জামাল উদ্দিন ও সদস্য সচিব মাও: মুহাম্মদ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ সেক্রেটারি মাও: মুহাম্মদ আব্বাস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জয়েন সেক্রেটারি মাও: মুফতি মনজুর রহমান, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন, গণ অধিকার পরিষদের লালমোহন উপজেলা শাখার  আহবায়ক আবদুল্লাহ আল মামুন,  ছাত্র প্রতিনিধি মহিবউল্লাহ মুন্না প্রমুখ। 

এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।  দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমোহন উপজেলার উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান।