সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাণীনগরে ছাত্রলীগনেতাসহ চার জন গ্রেফতার


কাজী আনিছুর রহমান রাণীনগর,নওগাঁ published:  ১৬ মার্চ, ২০২৫, ০৫:২৯ এএম

রাণীনগরে ছাত্রলীগনেতাসহ চার জন গ্রেফতার
নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি,মাদককারবারী,সাজাপ্রাপ্ত আসামী ও চুরি মামলার আসামীসহ মোট চার জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোসলেম উদ্দীন জানান,বিস্ফোরক মামলায় জরিত সন্দেহে উপজেলার খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সোহেল রানা উপজেলা ছয়বাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।

 এছাড়া শুক্রবার সন্ধায় অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের ছাবের আলীর ছেলে নিশান (৪০) কে ৪০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। একই রাতে উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের হায়দর আলীর ছেলে বাবু মন্ডল (৫৮)কে মাছ চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে।

এছাড়া টাকা পয়সা লেনদেন সংক্রান্ত মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুস সামাদ প্রামানিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সামাদ উপজেলার ভাটকৈ গ্রামের রমজান আলীর ছেলে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।