সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo
জনকল্যাণে মীর কাসেমের কার্যক্রম

মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক


Publisher and Editor   published:  ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৪৫ পিএম

মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক

মীর কাসেম আলী যে জনকল্যাণমূলক কার্যক্রমের সূচনা করেছিলেন, তা যুগ যুগ ধরে অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) মীর কাসেম আলীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, মীর কাসেম আলী আজীবন বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও ইসলামী জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ইসলামী ব্যাংক-বীমা, বহু মসজিদ-মাদ্রাসা এবং বিভিন্ন ইসলামী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।


তিনি আরও বলেন, বিশেষ করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মীর কাসেম আলীর উদ্যোগ ছিল যুগান্তকারী। এর সুফল মানুষ এখনো পাচ্ছে এবং বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে তার অবদান স্মরণ করবে।


জামায়াত আমির বলেন, ইসলামী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করে এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তাঁর দাবি, মীর কাসেম আলীর বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না। ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় তাঁর ফাঁসি কার্যকর করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনি দাঈ ইলাল্লাহ হিসেবে বাংলাদেশের জমিনে যে জনকল্যাণমূলক কার্যক্রমের সূচনা করেছিলেন, তা ইনশাআল্লাহ সুদীর্ঘকাল অব্যাহত থাকবে। বাংলাদেশে ইসলামী আন্দোলনের এই নিবেদিত দায়িত্বশীল তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।’


তিনি মীর কাসেম আলীর শাহাদাত কবুল এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে মীর কাসেম আলীর রেখে যাওয়া কাজগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির।