সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo
প্রশাসনে বড় রদবদল

৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার


Publisher and Editor   published:  ১৯ আগস্ট, ২০২৬, ০২:১৪ পিএম

৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে সরকার।


জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার রাতে প্রশাসন ক্যাডারের এই চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপনের তথ্যমতে, নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে ডিসির পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


অন্যদিকে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে বিভাগীয় কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


মাঠ প্রশাসনের এই চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলেও মঙ্গলবার রাতে তাঁদের জায়গায় নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়নি। কেন তাঁদের প্রত্যাহার করা হয়েছে প্রজ্ঞাপনে সে বিষয়েও কিছু বলা হয়নি।