সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

মস্কোসহ আশপাশে ইউক্রেনের ৬০০ ড্রোন হামলা, আহত ৩


Publisher and Editor   published:  ১৬ আগস্ট, ২০২৬, ০১:৪০ পিএম

মস্কোসহ আশপাশে ইউক্রেনের ৬০০ ড্রোন হামলা, আহত ৩

 রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় গতরাতে প্রায় ৬০০ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।  মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন রোববার এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানান তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র। মেয়র সের্গেই সোবিয়ানিন রাষ্ট্র-সমর্থিত ম্যাক্স প্ল্যাটফর্মে এক পোস্ট জানান, ‘শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে ৬০০টি ড্রোন দেখা যায়। এর মধ্যে ২০১টি ড্রোন মস্কো অঞ্চলের আকাশেই ধ্বংস করা হয়েছে। ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দূরপাল্লার হামলা আরও জোরদার করার মধ্যেই মস্কো অঞ্চলে এই ব্যাপক ড্রোন হামলার ঘটনা ঘটল।