বাংলাদেশ, বুধবার, জুলাই ২২, ২০২৬
logo

তরুণ উদ্যোক্তাদের জন্য মেটানোজের ৫ লক্ষ টাকার 'ডিজিটাল স্টার্টআপ সাপোর্ট' ঘোষণা


ডেস্ক নিউজ published:  ২১ জুলাই, ২০২৬, ০২:৩৫ পিএম

তরুণ উদ্যোক্তাদের জন্য মেটানোজের ৫ লক্ষ টাকার 'ডিজিটাল স্টার্টআপ সাপোর্ট' ঘোষণা

দেশের নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের ডিজিটাল রূপান্তরে ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ নিয়েছে দেশীয় আইটি ও ডিজিটাল সলিউশন প্ল্যাটফর্ম 'মেটানোজ' (Metanoz)। প্রতিষ্ঠানটির অফিশিয়াল প্রোগ্রাম 'মেটানোজ উদ্যোক্তা ২০২৬'-এর আওতায় সারা দেশ থেকে নির্বাচিত ১০ জন দূরদর্শী উদ্যোক্তাকে সম্পূর্ণ বিনামূল্যে মোট ৫ লক্ষ টাকা মূল্যমানের 'ডিজিটাল স্টার্টআপ সাপোর্ট' প্রদান করা হবে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা পাবেন ৫০ হাজার টাকারও বেশি মূল্যের একটি পরিপূর্ণ, ব্যবহার-উপযোগী অনলাইন ব্যবসা প্ল্যাটফর্ম।


মেটানোজ কর্তৃপক্ষ জানায়, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে মূল ব্যবসা পরিচালনার পাশাপাশি ওয়েবসাইট ম্যানেজমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এবং সোশ্যাল মিডিয়া পরিচালনা করা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এই সমস্যার একটি কার্যকর ও ওয়ান-স্টপ সমাধান দিতেই তাদের এই আয়োজন।


বিজয়ীরা যা পাবেন


নির্বাচিত ১০ জন উদ্যোক্তার প্রত্যেকে মেটানোজের পক্ষ থেকে একটি সম্পূর্ণ প্রস্তুত অনলাইন ব্যবসা হাতে পাবেন। এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে প্রিমিয়াম ওয়েবসাইট ও অনলাইন শপ ডেভেলপমেন্ট, প্রোডাক্ট লিস্টিং, বিকাশ ও নগদ পেমেন্ট গেটওয়ে স্থাপন এবং অটোমেটেড কুরিয়ার সার্ভিস ইন্টিগ্রেশন। এছাড়া পেশাদার লোগো ডিজাইনসহ পূর্ণাঙ্গ ব্র্যান্ডিং, গুগল মাই বিজনেসসহ অ্যাডভান্সড এসইও এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ সেটআপের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সুবিধা দেওয়া হবে। পাশাপাশি ডিজিটাল অ্যাড ক্যাম্পেইন পরিচালনা, প্রফেশনাল ফটোগ্রাফি ও ভিডিও কন্টেন্ট তৈরি গাইডেন্স এবং ব্যবসা চালুর পর ৩০ দিনের ডেডিকেটেড সাপোর্ট ও বিজনেস ট্রেনিং প্রদান করবে মেটানোজ।


আবেদনের যোগ্যতা ও সময়সূচি


১৬ থেকে ৬৫ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক এই সাপোর্টের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থী, গৃহিণী, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা বেকার যুবক—যারই ব্যবসার আইডিয়া আছে, তিনিই অংশ নিতে পারবেন। তবে পূর্বে বিজয়ী বা মেটানোজে ইতোমধ্যে ওয়েবসাইট থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।


আগ্রহীদের মেটানোজের অফিশিয়াল ওয়েবসাইটের নির্ধারিত লিংকে (metanoz.com/udyokta-2026) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন গ্রহণ চলবে ১ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জমা পড়া আবেদন যাচাই-বাছাই শেষে দ্বিতীয় সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা ও ব্যবসা হস্তান্তর করা হবে।


উদ্যোগটি প্রসঙ্গে মেটানোজ ডিজিটালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল্লাহ আল মামুন বলেন, "প্রতিটি মানুষের মধ্যে একজন উদ্যোক্তা লুকিয়ে আছে। আমরা শুধু একটা ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি না—একটি পরিপূর্ণ অনলাইন ব্যবসা তৈরি করে উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছি, যেন তারা অপারেশনাল কাজে মনোযোগ দিতে পারেন এবং ডিজিটালি ব্যবসা প্রসারিত করতে পারেন।"


মেটানোজের এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিশিষ্ট কণ্ঠশিল্পী জামাল উদ্দিন নাসির এবং নারী উদ্যোক্তা হাসিনা আনছার এই উদ্যোগের প্রশংসা করে জানান, নতুন উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে এবং ব্যবসার শুরুতেই একটি পেশাদার অনলাইন ভিত্তি গড়ে তুলতে মেটানোজের এই সহায়তা বিশেষ ভূমিকা রাখবে।


উল্লেখ্য, আবেদন থেকে ব্যবসা হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে ও স্বচ্ছভাবে পরিচালিত হবে। মেটানোজ নিশ্চিত করেছে, এতে কোনো লুকানো চার্জ থাকবে না।