সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ্যাড. ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক published:  ১৬ মার্চ, ২০২৬, ০৩:০১ এএম

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এ্যাড. ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দন

রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মহানগর বিএনপির সদস্য ও সাবেক আহবায়ক এ্যাড. এরশাদ আলী ঈশাকে। গতকাল রোববার দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে রাজশাহী জেলায় নিয়োগ পেয়েছেন এ্যাড. এরশাদ আলী ঈশা। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।

জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে এ্যাড. এরশাদ আলী ঈশাকে নিযুক্ত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। গতকাল রোববার রাতে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, এ্যাড. এরশাদ আলী ঈশাকে জেলা পরিষদের নতুন প্রশাসক নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

আশা করছি জেলা পরিষদের নতুন প্রশাসকের হাত ধরে পরিষদের কার্যক্রম গতি পাবে। তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।

প্রসঙ্গত, প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা (নতুন প্রশাসক) প্রশাসকের দায়িত্ব পালন করবেন।