সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত


পাভেল ইসলাম মিমুল published:  ১৫ মার্চ, ২০২৬, ০৩:৩৩ এএম

রাজশাহীর শীর্ষ সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে “দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ”।


শনিবার (২৪ রমজান) মহানগরীর বাজে কাজলা এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম মন্ডল, মতিহার থানা যুব বিভাগের সভাপতি আফজাল হোসাইন, জামায়াতে ইসলামী বাংলাদেশের ২৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আরিফ হোসেন  এবং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আবু সাইদ।মতিহার থানা (দক্ষিণ) যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বশির উদ্দিন সনি।দৈনিক রাজশাহীর শীর্ষ সংবাদ পএিকার নিউজ এডিটর হাসানুজ্জামান হাসান,চীপ রিপোর্টার জয়নাল আবেদীন জয়,দৈনিক জনকন্ঠ পত্রিকার রাজশাহীর নিজস্ব সংবাদদাতা আল আমিন,দৈনিক গণমুক্তি পত্রিকার রাজশাহী ব্যুরো মাজহারুল ইসলাম চপল, সিনিয়র সাংবাদিক মাসুদ রানা, আবুল বাসার,রেজভি,রেজা, আশিকসহ গণমাধ্যম কর্মী।


ইফতার পূর্ব আলোচনায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও ফজিলত তুলে ধরেন এবং “রাজশাহীর শীর্ষ সংবাদ”–এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং সমাজের দর্পণ। কিন্তু বিগত সময়গুলোতে গণমাধ্যমের একটি অংশকে সরকারের পক্ষপাতমূলক অবস্থানে কাজ করতে দেখা গেছে, যার ফলে জনগণের আস্থায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছে।


বক্তারা আশা প্রকাশ করে বলেন, সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে “রাজশাহীর শীর্ষ সংবাদ” ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে এবং সাধারণ মানুষের কথা তুলে ধরবে।


এ সময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সানোয়ার রহমান আরিফ বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করা এবং রাষ্ট্রীয় উন্নয়নের ধারায় জনগণের পক্ষে কাজ করাই এই সংবাদমাধ্যমের লক্ষ্য। সত্য উদঘাটনে এই পত্রিকা ভবিষ্যতেও আপসহীন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, আগামী দিনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে এই সংবাদমাধ্যম অগ্রণী ভূমিকা রাখতে চায়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।


অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।