সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

নাটোরের নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা


মো : রাসেল || নাটোর জেলা published:  ০৭ মার্চ, ২০২৬, ০৮:২১ পিএম

নাটোরের  নলডাঙ্গায় জ্বালানি তেলের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করায় একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কালিগঞ্জ বাজারের ‘ভাই ভাই স্টোর’ সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে লিটার প্রতি  ১৫ থেকে ২০ টাকা বেশি মুল্যে বিক্রি করছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান চলাকালে পুলিশসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।