সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

শিবগঞ্জে হামলা ও লুটপাটের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন


শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি published:  ০৭ মার্চ, ২০২৬, ০৩:৩১ এএম

শিবগঞ্জে হামলা ও লুটপাটের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামে পৈতৃক জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পক্ষ।




শুক্রবার দুপুরে পারদিলালপুর গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে মৃত সেকান্দার আলীর ছেলে মো. শামসুল হক বলেন, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে তাদের বিরুদ্ধে সশস্ত্র হামলা, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।তিনি বলেন, তাদের সঙ্গে তাজকেরা বেগমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন।




এ অবস্থায় সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।




শামসুল হক আরও বলেন, তাদের বিরুদ্ধে ২০০ বস্তা সিমেন্ট লুটপাট, ককটেল বিস্ফোরণ ও আমগাছ কাটার যে অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই। তারা কখনো এমন কোনো ঘটনার সঙ্গে জড়িত নন বলেও উল্লেখ করেন তিনি।




সংবাদ সম্মেলনে উপস্থিত অন্য অভিযুক্ত ও স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।




এ সময় অভিযুক্ত পক্ষ গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ জানান, বিষয়টি যাচাই-বাছাই করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করার জন্য।




সংবাদ সম্মেলনে অভিযুক্ত পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।