বাংলাদেশ, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
logo

মাদ্রাসার ছাত্র ইয়াসিন (তামিন) এর সন্ধান চায় আবুল বাসারের পরিবার


স্টাফ রিপোর্টার published:  ০৫ মার্চ, ২০২৬, ১২:২৯ এএম

মাদ্রাসার ছাত্র ইয়াসিন (তামিন) এর সন্ধান চায় আবুল  বাসারের পরিবার

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার   বালীগাঁও    গ্রামের বাসিন্দা  মো: আবুল বাশারের কনিষ্ঠ পুত্র ইয়াসিন (তামিন) বয়স  (১৩),গত ২৬/০২/২০২৬ ইং  আনুমানিক দুপুর ২: ৩০ মিনিটের সময়  নিজ বাড়ি হইতে  বালীগাঁও  দারুল কোরআন  বাংলাদেশ হাফেজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা বলে  বাড়ি  হতে বেড় হয়েছে। 

মাদ্রাসায় থেকে  নিখোঁজ ইয়াসিন (তানিম)  পড়াশোনা করতো,১৫ দিন পর পর সে মাদ্রাসা থেকে বাড়িতে আসতো। পরের দিন,২৭/২/২০২৬ তারিখে  আমি  মাদ্রাসায় গিয়ে  খবর নিয়ে জানতে পারলাম ইয়াসিন (তানিম) গতকাল  মাদ্রাসায় আসে  নাই, আমি  অন্য ছাত্র এবং  হুজুরদেরকে জিজ্ঞেস করেছিলাম তানিম কি গতকাল মাদ্রাসায় এসেছে নাকি, তারা জানিয়েছেন  তানিম গতকাল মাদ্রাসায় আসে নাই, পরে আমি  মাদ্রাসা থেকে বের হয়ে তানিম এর সাথে চলে তার বন্ধু এবং  আমার  নিকট আত্মীয় স্বজনের বাড়িতে খবর নেই, আমার নিকট আত্মীয় স্বজনদের ফোন দিয়ে তানিম তাদের বাড়িতে গেছে নাকি জিজ্ঞেস করলে তাঁরা  জানান তানিম তাদের বাড়িতে যায় নাই, আমি  আমার অন্য আত্মীয়দের ফোন দিয়ে খবর নেই, তারা জানিয়েছেন তানিম তাদের বাড়িতে ও যায় নাই, পরের দিন আবার আমি মাদ্রাসায় খবর নেই, আমার ছেলে তানিম মাদ্রাসায় আসে নাই, পুত্র শোকে তানিম এর মা কান্নায় ভেঙে পড়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বিলাপ করে বলতে থাকে  কে কোথায় আছো  তোমরা আমার তানিম কে এনে দাও,আমি তোমাদের কাছে  আর কিছু চাই না, আমি শুধু আমার তানিম কে চাই। 

এবিষয়ে  কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে, যাহার নাম্বার ১৩২৮/২৮/২/২০২৬ ইং.হারানো শিশুর বিবরণ :

নিখোঁজ ইয়াসিন (তানিম), বয়স (১৩) পিতা আবুল  বাশার,(৫০) গায়ের রং শ্যমলা,উচ্চতা,আনুমানিক ৪ ফুট,পরনের পোশাক : নীলরেংর পান্জাবী,পায়জামা, ও মাথায় ছিল সাদা টুপি, যদি কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ  ইয়াসিন তানিম কে দেখে থাকেন,বা পেয়ে থাকেন,তাহলে তার পিতা  আবুল বাশারকে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে,আবুল বাশার এর মোবাইল নাম্বার : 01799882460, বা কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এর মোবাইল নাম্বারে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন নিখোঁজ তানিম এর পরিবার, কালীগঞ্জ থানার ডিউটি অফিসার এর মোবাইল নাম্বার : 01320092480.

নিখোঁজ ইয়াসিন (তানিম) এর পরিবারের পক্ষ থেকে  আকুল আবেদন জানিয়েছেন  তাদের কনিষ্ঠ পুত্র ইয়াসিন তানিম কে দেখে থাকলে বা খুজে পেতে  সকালের সহযোগিতা কামনা করেন।