সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বাউফলে শহীদ সেলিম দিবস: স্মরণে সংগ্রামের প্রেরণা


সাইফুল ইসলাম || বাউফল প্রতিনিধি published:  ০৩ মার্চ, ২০২৬, ০২:৩৭ এএম

বাউফলে শহীদ সেলিম দিবস: স্মরণে সংগ্রামের প্রেরণা

পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ সেলিম দিবস, যা নতুন প্রজন্মকে গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। দিবসটি উপলক্ষে শহীদ সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদ্রাসায় দোয়া-মিলাদ, আলোচনা সভা এবং কবর জিয়ারতের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।


১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ঢাকার ফুলবাড়িয়ায় মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের ট্রাকের নিচে পিষ্ট হয়ে শহীদ হন সেলিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের একজন সাহসী নেতা ছিলেন। তাঁর আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।


আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ সেলিম কেবল একটি নাম নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর আদর্শ তরুণ সমাজকে ন্যায়, সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।


প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও পরিবারের উদ্যোগে দিবসটি পালনের মাধ্যমে তাঁর স্মৃতি সংরক্ষণ করা হচ্ছে। শহীদ সেলিমের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়—গণতন্ত্র রক্ষায় সচেতন নাগরিকের ভূমিকা অপরিহার্য।