জয়ন্ত সাহা যতন (সুন্দরগঞ্জ) গাইবান্ধা published: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২৪ পিএম

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধা–১ ( সুন্দরগঞ্জ ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ঢেঁকি প্রতীক) ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের ওঠান বৈঠক শেষে এক গনমিছিল অনুষ্ঠিত হয়|
শনিবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ডাক্তার মোড় এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ উঠান বৈঠকে ঢেকি মার্কা প্রতীকের স্লোগানে এলাকা মুখরিত হয় চারদিক| উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী-পুরুষ কর্মী উপস্থিত ছিলেন |
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন - এ আসনের ঢেঁকি মার্কার স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার।
তিনি বলেন- তিনি বলেন ঢেঁকি মার্কার জোয়ার দেখে কিছু কুচক্রী মহল নানা ভাবে আমাদের নেতা-কর্মী ও সমর্থকদের ভয়ভীতি দেখাচ্ছে।আমি বলতে চাই সকল ভয়ভীতি ধুলিস্যাৎ করে আগামী ১২ তারিখ নির্বাচনে আমাদেরই জয় লাভ হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন- আমি নির্বাচিত হলে সুন্দরগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় গড়ে তুলবো। সুশাসন প্রতিষ্ঠায় কোন নিরীহ মানুষকে প্রশাসনিক হয়রানি হতে দিবো না। মানুষের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে কাজ করবো।উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের যেসব কাঁচা রাস্তা রয়েছে সেগুলো পাকা করবো। প্রত্যেকটি ওয়ার্ডে মসজিদ মন্দির, কবরস্থান সহ শ্মাশান নির্মাণ করবো। এছাড়াও চরাঞ্চলের মানুষের জন্য নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা ও চরাঞ্চলের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবো।আমি সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদারের প্রেস সচিব মোঃ হাসানুজ্জামান হাসান, সুন্দরগঞ্জ উপজেলা শাখার যুবসংহতির সাবেক আহবায়ক গোলাম রব্বানী রুবেল, শহিদুল ইসলাম টুগরো, আঃ মান্নান, জাপা নেতা শফিকুল ইসলাম বাদশা, সর্বানন্দ ইউনিয়ন ওয়ার্ড সভাপতি মোঃ ফজলুল হক মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।