নূর মোহাম্মদ সুমন | নীলফামারী প্রতিনিধি published: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৯ পিএম

নীলফামারী বাঁশির উন্নয়নমূলক কর্মসংস্থান, মেডিকেল কলেজ রাস্তাঘাট সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর করার কথা বলেন আরো বলেন তিস্তা মহা পরিকল্পনার কথা , তিনি বলেন ১২ তারিখে ধানের শীষ বিজয় হলে, নীলফামারীকে একটি উন্নয়ন জেলা: হিসেবে তৈরি করা হবে, তিনি আরো বলেন ধানের শীষ ১২ তারিখে জয় লাভ করলে সরকার গঠন করবে, এবং উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করবে । আরো বলেন নারীদের আমরা ফ্যামিলি কার্ড করে দেবো, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। পাশাপাশি কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে।
শনিবার দুপুর সময় ৩: ঘটিকায় নীলফামারীতে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘদিন পর নীলফামারীরতে আসার অনুভূতি ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন এখন সময় এসেছে দেশ গঠনের। আগামী নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তিনি বলেন নীলফামারীর একটি কৃষি অঞ্চল
কৃষকদের ভাগ্যোন্নয়ন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের পাশাপাশি কৃষক ভাইদেরও আমরা স্বাবলম্বী করে গড়ে তুলবো। প্রত্যেক কৃষককে আমরা একটি করে কার্ড দেবো। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে ঋণ ও সরকারি সারসহ অন্যান্য সুবিধা পাবেন। আগামী নির্বাচনে ধানের শীষ জয়যুক্ত হলে আমরা সব কৃষকের ১০ হাজার টাকা মূল্যের কৃষি ঋণ মওকুফ করবো। একইসঙ্গে সাধারণ মানুষের ক্ষুদ্র ঋণও সরকারের পক্ষ থেকে শোধ করার উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন। নীলফামারীর এলাকার মানুষের প্রাণের দাবি তিস্তা মহা পরিকল্পনা, উন্নয়ন উন্নয়ন এর কাজ করবো, এই এলাকা কৃষিপ্রধান। কৃষিকে এগিয়ে নিতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলবো। কৃষকরা যাতে তাদের পণ্য সংরক্ষণ করতে পারেন, এছাড়া এলাকার তরুণদের উচ্চশিক্ষার সুবিধার্থে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখবো।
বেকার যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই এলাকায় অনেক শিক্ষিত যুবক বেকার রয়েছেন, তাদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা রাখবো। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা হবে, যাতে দেশে-বিদেশে তাদের কর্মসংস্থান হয়।
রাজনৈতিক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, আপনাদের সাথে নিয়ে উন্নয়নের কাজ দেশ বদলের কাজ করে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের মানুষ নীলফামারীর মানুষ নিরাপদে চলতে পারে এমন দেশ গঠন করার প্রত্যাশা রাখেন।