সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

ধামইরহাট হাসপাতালে রুগীর মৃত্যু দায়িত্বে অবহেলার অভিযোগ


মোঃ নুরুল ইসলাম ধামইরহাট নওগাঁ published:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৩ পিএম

ধামইরহাট হাসপাতালে রুগীর মৃত্যু দায়িত্বে অবহেলার অভিযোগ

ধামইরহাট হাসপাতালে মহিলার মৃত্যু বিষয়ে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মেহেদী হাসান জানান, "আমার মাকে ৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা সাতটার পরে ধামইরহাট  হাসপাতালে ভর্তি করা হয় এবং দায়িত্ব রতদের অবহেলায় রাত সাড়ে ৯টায় মৃত্যুবরণ করে। দায়িত্বরত নার্স সঠিক সেবা না দিয়ে রোগীর লোকজনের সাথে অসদাচরণ করে।" পরদিন ৫ ফেব্রুয়ার  বৃহস্পতিবার মৃত মালেকা বেগমকে কবরস্থ করার পরে তার ছেলে মেহেদী হাসান, জামাই জয় রাসেল, প্রতিবেশী নাজমুল হাসান সহ আত্মীয়-স্বজন দুপুরে হাসপাতালে উপস্থিত হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশীষ কুমারের নিকট মৃত্যুর কারণ জানতে চান এবং মৃত্যু সনদ চান। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জহুরুল ইসলাম মৃত্যুর কারণ বর্ণনা করেন। এবং সঠিক চিকিৎসা হয়েছে বলে জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশীষ কুমার বলেন, "সেবা প্রদানে স্টাফদের গাফিলতি থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। "  পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলে সেখানে অনেক লোক উপস্থিত হয়। ধামইরহাট থানার এসআই উজ্জ্বল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বলেন, অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।