সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বাউফলে এত মানুষ একসাথে বহুদিন দেখিনি


সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি published:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৪০ পিএম

বাউফলে এত মানুষ একসাথে বহুদিন দেখিনি

শুক্রবার  সকাল থেকেই বাউফল যেন অন্যরকম এক অপেক্ষায় ছিল। দূর-দূরান্ত থেকে আসা মানুষে ভরে ওঠে পাবলিক মাঠের চারপাশ। কারও হাতে পতাকা, কারও চোখে কৌতূহল—প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে কাছে থেকে দেখার আগ্রহ সবার। বেলা সাড়ে ১১টার দিকে তিনি জনসভার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে ধ্বনিত হয় দলীয় স্লোগান।

হেলিকপ্টারে আগমন, নেতাকর্মীদের উচ্ছ্বাস—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে অনেকের জন্য স্মরণীয়। প্রবীণদের কেউ বলছিলেন, “এত মানুষ একসাথে বহুদিন দেখিনি।” আবার তরুণদের চোখে ছিল পরিবর্তনের স্বপ্ন। জনসভা শেষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগে অংশ নেন তিনি। পুরো আয়োজন ঘিরে ছিল কড়া নিরাপত্তা, তবে তার মধ্যেও মানুষের মুখে ছিল শান্তি আর প্রত্যাশার ছাপ। রাজনীতির বাইরে এই সমাবেশ যেন বাউফলের মানুষের আবেগ, কৌতূহল আর অংশগ্রহণের এক মানবিক চিত্র তুলে ধরল।