সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

গুজব ছড়িয়ে ধানের শীষের বিজয় ঠেকানো সম্ভব না গোয়ালকান্দিতে পথসভায় ডিএম জিয়া


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি published:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৪ এএম

গুজব ছড়িয়ে ধানের শীষের বিজয় ঠেকানো সম্ভব না গোয়ালকান্দিতে পথসভায়  ডিএম জিয়া

রাজশাহীর বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়নে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত।


গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে  ৫ ফেব্রুয়ারি গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাত আট'টায় এ পথসভা অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকন। 


সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ ন ম শামসুর রহমান মিন্টু, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম , সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশীদ মামুন মহুরি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউসুফ আলী মাস্টার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, এ্যাড. নাসির উদ্দীন সহ আরও অনেকে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া বলেন, গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। শুরু থেকেই  গুজব ছড়িয়ে আসছে গুপ্তরা। গুজব ছড়িয়ে তাঁরা সফল হবে না। ১৬ টি ইউনিয়ন এবং ২ টি পৌরসভায় বিএনপির নেতা-কর্মীরা কঠোর পরিশ্রম  করে চলেছে। এর সুফল অবশ্যই পাবেন আপনারা। 

গুজব ছড়িয়ে ধানের শীষের বিজয় ঠেকানো সম্ভব না গোয়ালকান্দিতে পথসভায় এস কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। 


বক্তারা উল্লেখ করেন, প্রায় সবকটি ইউনিয়ন এবং পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হবেন। তাঁরা কিছু কেন্দ্রে ভালো করতে পারে। টোটাল ভাবে ধানের শীষ অনেক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। 


আমাদের অভিভাবক জনাব তারেক রহমান যাঁকে যোগ্য মনে করেছেন, তাঁকেই ধানের শীষ তুলে দিয়েছেন। ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াকে বিজয়ী করা আমাদের ঈমানি দায়িত্ব। বক্তারা আরও উল্লেখ করেন, নির্বাচন বাঞ্চাল করতে একটি শক্তি উঠেপড়ে লেগে আছে। সকাল সকাল কেন্দ্রে গিয়ে আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন।