সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

নাটোরে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী পঞ্চমী


নাটোর প্রতিনিধি published:  ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:২৭ পিএম

নাটোরে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী পঞ্চমী

জেলায় আজ উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। শুক্লা পঞ্চমীর অমিয় লগ্নে সরস্বতী দেবীকে বরণ করে আসনে প্রতিস্থাপনের পরে চলছে আরাধনা। 


আজ শুক্রবার ছুটির দিন হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বিদ্যা দানের জন্যে দেবী সরস্বতীর সমীপে অঞ্জলী প্রদান করেছেন।


শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কিছু পূজা মন্ডপ এবং ভক্তদের বাড়িতে পূজার আয়োজন করা হয়েছে। মন্ডপগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পূজার স্থানগুলোতে পরিবেশন করা হচ্ছে ভক্তিমূলক গান, বিতরণ করা হচ্ছে প্রসাদ, আয়োজন করা হয়েছে সন্ধ্যা আরতির।


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট খগেন্দ্র নাথ রায় জানান, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বেশীরভাগ মন্ডপের প্রতিমা আগামীকাল বিসর্জন দেওয়া হবে।