সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

ঝিকরগাছা চিহ্নিত সন্ত্রাসী সোহাগ গ্রেপ্তার


মো.মনির হোসেন হোসেন বেনাপোল প্রতিনি published:  ২৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৯ পিএম

ঝিকরগাছা চিহ্নিত সন্ত্রাসী সোহাগ গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছা থানা এলাকার ত্রাস হিসেবে পরিচিত অস্ত্র, ডাকাতি ও মাদকসহ ১৯ মামলার আসামি সোহাগ খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ । ডিবির এসআই অলক কুমার দের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার বিকেলে শহরের প্যারিস রোড এলাকা থেকে তাকে আটক করে।


 আটক সোহাগ খান ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।


ডিবি জানায়, গত ১০ অক্টোবর যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশারের নেতৃত্বে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ঝিকরগাছার কাউরিয়া গ্রামের সোহাগের হাঁসের খামার থেকে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করা হয়। অভিযানের সময় খামার থেকে চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল, লোহার শাবল, ওয়াকিটকি, ডিজিটাল ওজন মাপার যন্ত্র, লোহা কাটার করাত, জ্যাকেটসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ পালিয়ে যায়।