সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo
মিস ইউনিভার্স

আজ শেষ দিন, মিথিলাকে ভোট দেবেন যেভাবে


বিনোদন ডেস্ক published:  ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৩৬ পিএম

আজ শেষ দিন, মিথিলাকে ভোট দেবেন যেভাবে

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪ তম আসর বসেছে থাইল্যান্ডে। বাংলাদেশের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এরইমধ্যে তার ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে সবার। ভোটিং পর্বেও প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থানে ওঠানামা করছেন তিনি। এদিকে আজ ১৯ নভেম্বর ভোটের শেষ দিন। আজই শেষ সুযোগ মিথিলাকে প্রথম স্থানে রাখার। এরইমধ্যে সামাজিক মাধ্যমে সে আহ্বান জানিয়েছেন তিনি। শুরুতেই দোয়া চেয়েছেন। বিজ্ঞাপন

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪ তম আসর বসেছে থাইল্যান্ডে। বাংলাদেশের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এরইমধ্যে তার ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে সবার। ভোটিং পর্বেও প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থানে ওঠানামা করছেন তিনি। 


এদিকে আজ ১৯ নভেম্বর ভোটের শেষ দিন। আজই শেষ সুযোগ মিথিলাকে প্রথম স্থানে রাখার। এরইমধ্যে সামাজিক মাধ্যমে সে আহ্বান জানিয়েছেন তিনি। শুরুতেই দোয়া চেয়েছেন।


এরপর বলেছেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি, বাঙালিরা চাইলে কত কিছু করতে পারে। আজই শেষ দিন। আশা করি বাংলাদেশ আবার এক নম্বরে যাবে।’

মিথিলাকে ভোট দিতে হলে মিস ইউনিভার্স অ্যাপ চালু করতে হবে। এরপর দেশ তালিকা থেকে বাংলাদেশ নির্বাচন করতে হবে। এরপর বেছে নিতে হবে ‘গেট ভোট’। ‘পিপলস চয়েস’ অংশে তানজিয়া জামান মিথিলা নির্বাচন করলে বিজ্ঞাপন দেখলে অতিরিক্ত ভোট যোগ হবে।


প্রতিযোগিতায় জিততে ভোটিং পর্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা পিপলস চয়েসে প্রথম হলে সরাসরি সেরা ৩০ জনের একজন হয়ে প্রতিযোগিতায় লড়বেন মিথিলা। তিনি বলেন, ‘ফলাফল যাই হোক, আমি খুশি। দেশের মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া। এই পাওয়া নিয়েই সামনে এগিয়ে যাব।’ভোটের ফলাফল জানা যাবে ২১ নভেম্বর।


এর আগেও মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন মিথিলা। তবেকরোনা মহামারির কারণে ২০২০-এ মিস ইউনিভার্স প্রতিযোগিতার আসর না বসায় অংশ নেওয়া হয়নি এ সুন্দরীর।