সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

আজহারীকে মনোনয়নের গুঞ্জন নিয়ে যা বলল জামায়াত


ডেস্ক নিউজ published:  ১৯ নভেম্বর, ২০২৫, ০৯:৩০ পিএম

আজহারীকে মনোনয়নের গুঞ্জন নিয়ে যা বলল জামায়াত

দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন থেকে জামায়াতে ইসলামী প্রার্থী করছে বলে সকাল থেকে গুঞ্জন ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। তবে জামায়াতের পক্ষ থেকে এমন গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে। দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এমন খবর সম্পূর্ণ ভুয়া।


জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।


এমন ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে জামায়াত।


আজহারীকে জামায়াতের প্রার্থী মনোনয়ন দেওয়া য়েছে বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। কিছু গণমাধ্যমও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। বিষয়টিকে সত্য ধরে অনেকে জনপ্রিয় এই ইসলামী বক্তাকে অভিনন্দন জানাতে থাকেন। এমন গুঞ্জনের মধ্যে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়।


এদিকে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার বিভাগ থেকে ‘বিভ্রান্তি নিরসন’ উল্লেখ করে একটি বার্তা দেওয়া হয়। সেখানে জানানো হয়, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি।


ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা ৫- আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে ড. মো. আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে হাফেয হাজী এনায়েত উল্লাহ, ঢাকা-৮ আসনে ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা-৯ আসনে কবির আহমদ, ঢাকা-১০ আসনে মো. জসিম উদ্দিন সরকারকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।