সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

ইউক্রেনকে ৭১০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর


ডেস্ক নিউজ published:  ১৯ নভেম্বর, ২০২৫, ০৫:৩০ পিএম

ইউক্রেনকে ৭১০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

রাশিয়ার হামলা মোকাবেলায় সহায়তা করার জন্য স্পেন ইউক্রেনকে ৬১৫ মিলিয়ন ইউরো (৭১০ মিলিয়ন ডলার) সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন।


খবর বার্তা সংস্থা এএফপি’র।


স্পেনে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট  ভলোদিমির জেলেনস্কির সাথে মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, প্রায় ৩০ কোটি ইউরো ‘নতুন প্রতিরক্ষা সরঞ্জাম’ তৈরিতে ব্যয় করা হবে।


স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘আপনার লড়াই আমাদেরও’। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নব্য-সাম্রাজ্যবাদকে ইউরোপীয় মূল্যবোধের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন সানচেজ।


তিনি বলেন যে, পুতিনের এই আগ্রাসন ইউরোপীয় কার্যক্রম এবং সবকিছুকে দুর্বল করার চেষ্টা করছে।


২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে, হাজার হাজার বেসামরিক মানুষ ও সেনা মারা গেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাশিয়ার হামলার ফলে দেশের বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


মঙ্গলবারের শুরুতে, সানচেজ এবং জেলেনস্কি পাবলো পিকাসোর যুদ্ধবিরোধী মাস্টারপিস ‘গুয়ের্নিকা’ দেখতে মাদ্রিদের রানি সোফিয়া জাদুঘর পরিদর্শন করেন।


জেলেনস্কি আজ বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে শান্তি আলোচনার জন্য তুরস্কে যাবেন।