সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা


মুন্সীগঞ্জ প্রতিনিধি published:  ১৯ নভেম্বর, ২০২৫, ০৪:৫৪ পিএম

মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জেলায় নবাগত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফির সাথে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফি বলেন, সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ববোধের কাজ। জনকল্যাণে সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা একসাথে কাজ করছে। সাংবাদিক এবং প্রশাসন একে অন্যের পরিপুরক। এসময় তিনি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। 


এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রেজাউল করীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান।


সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, এ্যাডভোকেট মো. মঞ্জুর মোর্শেদ, মাহবুবুর রহমান, এ্যাডভোকেট শহিদ ই হাসান তুহিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজন হায়দার জনি, রাসেল মাহমুদ, ভবতোষ চৌধুরী নুপুর, গুলজার হোসেন, ফয়সাল হোসেন ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. বিপ্লব প্রমুখ।