সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বরিশালে নতুন কমিশনার ও ডিসির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়


বরিশাল প্রতিনিধি published:  ১৯ নভেম্বর, ২০২৫, ০৪:৪৮ পিএম

বরিশালে নতুন কমিশনার ও ডিসির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনসহ জেলার সকল সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।


শুরুতে পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। পরে বরিশাল জেলাকে নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরিশেষে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা বরিশাল বিভাগ ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পরে দুপুর ১২ টায় ডিসি খায়রুল আলম সুমনের সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।