বাংলাদেশ, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
logo

নওহাটা দুয়ারীতে একদিনের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদক published:  ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ পিএম

নওহাটা দুয়ারীতে একদিনের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর নওহাটা দুয়ারীতে একদিনের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপি দুয়ারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলায় আটটি ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনাল খেলায় শ্রীপুর আজাদ সংঘ দুয়ারী নাবারণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে রাতে ক্রীড়াপ্রেমিক সবুজের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপিপ্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন।


বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, নওহাটা পৌর সাবেক মেয়র ও বিএনপি নেতা শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা শরিফুর রহমান শরীফ, আজাদ আলী।