সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

শার্শায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত


মো.মনির হোসেন হোসেন বেনাপোল প্রতিনি published:  ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৩১ পিএম

শার্শায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আহত

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আবুল হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) রাতে শার্শার নাভারন বুরুজবাগান এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি টিম গভীর রাতে বুরুজবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় রুবেল নামে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে আটক করে হ্যান্ডক্যাপ পরানোর চেষ্টা করলে তিনি লুকানো ছুরি দিয়ে কনস্টেবল আবুল হোসেনকে আঘাত করে পালিয়ে যায়। রুবেলের নামে পাঁচটি মাদক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।


আহত কনস্টেবলকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।


ওসি আব্দুল আলীম বলেন, ‘আইনের চোখ ফাঁকি দিয়ে কেউই অপরাধ থেকে রেহাই পাবে না। রুবেলকে আটকের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’